
নিজস্ব সংবাদদতা, বালুরঘাট :- বন্ধ হয়ে থাকা বালুরঘাট ব্লক ও পঞ্চায়েত সমিতির অধিনস্ত আরণ্যক পার্ক খোলার তোড়জোর। নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি, মানুষের বিনোদনের স্বার্থে এই উদ্যোগ।
বালুরঘাট শহর সংলগ্ন খানপুর এলাকায় রয়েছে আরণ্যক নামক একটি পার্ক। যেটি রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান করে বালুরঘাট পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন। স্থানীয় মানুষের বিনোদনে পার্কে রয়েছে বোটিং ও টয়ট্রেন। তবে সেগুলি বন্ধ। শীতের মরশুমে ওই পার্কের বনসৃজনে চলে পিকনিক। সবটায় হয় টিকিট ব্যবস্থার মাধ্যমে। ওই পার্কটি পঞ্চায়েত সমিতির একটি আয়ের উৎস বটে। কিন্ত সেই আরণ্যক নামক পার্কে দিনদাহারে কিছু যুবক যুবতীর অশ্লীল বা আপত্তিকর ভিডিও প্রকাশ্যে আসে মাস কয়েক আগে। যা নিয়ে কার্যত নিন্দার ঝড় ওঠে বালুরঘাটে। এরপরেই অবশ্য গত এপ্রিল মাস থেকে ওই পার্কটি বন্ধ করে দেন তৎকালীন বিডিও। এদিকে দীর্ঘ কয়েকমাস ধরে ওই পার্ক বন্ধ থাকায় সেটি ব্যবহার অযোগ্য। রক্ষনাবেক্ষণের অভাবে খসে পরেছে বিল্ডিংয়ের কিছু কিছু অংশ। ঝোপঝাড়ে ভরে গিয়ে তা। সেই পার্কটি খোলার তোড়জোড় শুরু করল বালুরঘাট পঞ্চায়েত সমিতির নয়া বোর্ড।
এই সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, এই পার্কটি বালুরঘাটের মানুষের আবেগ ছিল। নয়া বোর্ড গঠনের পরেই এই পার্ককে চালুর উদ্যোগ নিয়েছি। এখানকার বড় আকর্ষণ ট্রয় ট্রেন। সেটি মেরামত করা হচ্ছে। এজন্য ২ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি পার্ক সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। জানুয়ারিতেই এটি খুলে দেওয়ার চেষ্টা করছি।
এই আরন্যক পার্ক নতুন করে খোলা নিয়ে বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরীর কটাক্ষ তৃনমুল পরিচালিত পঞ্চায়েত সমিতি পার্কের ভিতর ঘটে যাওয়া অসামাজিক কার্যকলাপ এর তদন্ত না করে দোশিদের চিহ্নিত না করে মানুষের সামনে তাদের আরাল করে পুনরায় অসাজিক কাজ এর সুযোগ করে দেবার সযোগ করে দেবার প্রয়াস করছেন।
তবে পুনরায় আরন্যক চালু হবার কথা প্রচার হতেই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এর জন সাধারনের মধ্যে।।












Leave a Reply