আবার শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আবার শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আট নম্বর ওয়ার্ডে বিজেপি মহিলা মোর্চার ওয়ার্ড সভাপতি সহ বিভিন্ন দল থেকে ৩২ জন মহিলা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি দেবাশীষ কর্মকার, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা সহ বিভিন্ন নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি চলে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর নিজের লোকসভা কেন্দ্রে বিজেপির এই ভাঙ্গনে অনেকটাই বিজেপির ক্ষতি হলো বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *