মালদার রতুয়া থানার মহানন্দাটোলা এলাকার কাটাহা দিয়ার শ্রীমদ্ভাগবত ভক্ত বৃন্দ কমিটির পরিচালনায় মহানন্দটলা ফুটবল ময়দান প্রাঙ্গনে কলস যাত্রা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সাত দিনব্যাপী শ্রীমদ্ভাগবত অমৃত কথা অনুষ্ঠানকে কেন্দ্র করে সুসজ্জিত কলস যাত্রা অনুষ্ঠান করা হল। মালদার রতুয়া থানার মহানন্দাটোলা এলাকার কাটাহা দিয়ার শ্রীমদ্ভাগবত ভক্ত বৃন্দ কমিটির পরিচালনায় মহানন্দটলা ফুটবল ময়দান প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার এই অনুষ্ঠানের সূচনাকে কেন্দ্র করে একটি কলস যাত্রা কর্মসূচি বের হয়। এলাকার বিভিন্ন প্রান্তের মহিলা পুরুষ একত্রিতভাবে এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। সুসজ্জিত এই শোভাযাত্রা গঙ্গা নদী থেকে জল তোলে শ্রীমদ্ভাগবত অমৃত কথা অনুষ্ঠান প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিল বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা।

উদ্যোক্তারা জানিয়েছেন সাত দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল স্তরের মানুষের কাছে সুখ শান্তির বার্তা পৌঁছে দেওয়া হবে। সাত দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠানও রয়েছে। যেখানে নরনারায়ন সেবা ও মানব সেবামূলক কর্মসূচি করা হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী সাতদিন পাশের কয়েকটা গ্রামের মানুষ আনন্দে মুখর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *