এক অজ্ঞাত মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক অজ্ঞাত মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়।সোমবার দেহ উদ্ধার করে ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ।চিতাবাঘের হামলায় ওই মহিলার মৃত্যু ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।পুলিশ সূত্রে খবর, সোমবার দলগাঁও চা বাগানের দলগাঁও বস্তির অদূরে একটি দেহ দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। তবে মৃত মহিলার পরিচয় জানা যায়নি।মঙ্গলবার দেহ ময়নাতদন্ত করা হবে বলে জটেশ্বর ফাঁড়ি সূত্রে খবর।ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *