ঐতিহ্যবাহী কেটিপিপি মেলায় আমন্ত্রণ পেলেন না বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ৩৮তম কোলাঘাট কেটিপিপি মেলায় আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যন্দু অধিকারী ।
কেটিপিপি মেলাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শাসক দল আমন্ত্রণ পেলেও আমন্ত্রণ থেকে বঞ্চিত রইলেন জেলা সাংসদ ও বিরোধী দলের বিধায়কেরা। আজ কোলাঘাটের কেটিপিপি উৎসবের উদ্বোধন হয়। কিন্তু সেখানে তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি জেলার দুই সাংসদ এবং বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর তা নিয়ে কোলাঘাট নাগরিক মঞ্চের তরফ থেকে প্রতিলিপি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। এখানেই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। বিরোধীদের অভিযোগ সরকারি মেলা হলেও ডাকা হয়নি কেন জেলার দুই সাংসদ এবং নন্দীগ্রামের বিধায়ক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের।
নাগরিক মঞ্চের দাবি সরকারি মেলা সকলের, তাই সকলকে আমন্ত্রণ জানানো উচিত ছিল কিন্তু সেখানে তৃণমূলের বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় নেতৃত্বদের প্রাধান্য দিলেও , কেন ডাকা হল না বিরোধী সাংসদ ও বিধায়কদের। বিজেপির অভিযোগ সরকারি সমস্ত অনুষ্ঠানকে যেভাবে দলীয় কর্মসূচিতে নিয়ে আসে সেভাবেই কোলাঘাটের ঐতিহ্যবাহী মেলাকে দলীয় কর্মসূচিতে পরিনত করেছে। যদিও জেলা পরিষদের সভাধিপতি দাবি করেন মেলা সকলের, আর জনপ্রতিনিধি সাধারণ মানুষের কাজ করেন, মেলাতে ওদের কেন ডাকা হয়নি ওরাই ভালো বলতে পারবে। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি মেলা কমিটির সভাপতি তথা কেটিপিপি পাওয়ার প্রজেক্টের জেনারেল ম্যানেজার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *