৩৮ তম পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কে টি পি পি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন।

কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩৮ তম পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কে টি পি পি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। মেলার মূল প্রবেশদ্বারের ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এই মেলায় বিভিন্ন কুটির শিল্প‌, হস্তশিল্প, কৃষি সহ কোলাঘাট থার্মল পাওয়ার প্রোজেক্ট সহ বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক পদর্শনী রয়েছে। বিশেষত শিল্প প্রজেক্ট এর ওপর ভিত্তি করে এই মেলা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা শাসক তানবির আফজল, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ একাধিক আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *