বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির প্রতিনিধিরা তমলুক থানায় নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে স্মারক লিপি জমা দিল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক জায়গায় সোনা দোকানে ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ীকে আক্রমণের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও ২০শে নভেম্বর কোলাঘাটে রাধাকৃষ্ণ জুয়েলার্সের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ও সর্বস্ব লুণ্ঠনের ঘটনায় বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির তমলুক শাখার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীরা রীতি মতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বুধবার সকালে তমলুক থানায় বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির প্রতিনিধিরা তমলুক থানায় নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে স্মারক লিপি জমা দেয় তমলুক থানার আই সির নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *