জেলায় মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলনের ডাক দিল বামপন্থি ছাত্র সংগঠন পি এস ইউ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – জেলায় মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলনের ডাক দিল বামপন্থি ছাত্র সংগঠন পি এস ইউ। এদিন বালুরঘাট অভিযাত্রী বিদ্যানিকেতনের সভাগৃহে পি এস ইউ এর বালুরঘাট শহর কমিটির পক্ষ থেকে এক সম্মেলন এর আহ্বান করা হয়েছিল। ওই সম্মেলন থেকেই দাবি গুলি নিয়ে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে পিএসইউ। এদিনের ছাত্র সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরএসপির নেতা বিমল সরকার সুচেতা বিশ্বাস কল্যাণ ব্যানার্জি প্রলয় ঘোষ সহ প্রমুখরা।এদিন অভিষেক কর্মকারকে সভাপতি ও সৌভিক সাহাকে সম্পাদক করে ১২ জনের শহর কমিটি গড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *