
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাদের :- পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা ঠিকরা থেকে প্রায় দু গাড়ি বাজী এবং ব্রাজীর মসলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ। যা নিয়ে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যেখানে দেখা যাচ্ছে একের পর এক জেলায় ভগবানপুরে নাড়ুয়াবিলা থেকে শুরু করে এগরা,খাদিকুলেবাজি ও বাজি তৈরির মসলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েক জনের। সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা স্থলে এসে নির্দেশ দিয়ে ছিলেন অবৈধ বাজি তৈরী কারখানা বন্ধ করতে হবে। এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে তোলা হবে। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, তা আরেকবার প্রমাণ পাওয়া গেল জেলার রামনগরে। যেখানে দেখা যাচ্ছে ঠিকরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই দু গাড়ি বাজি উদ্ধার করল রামনগর থানার পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ সুমন কল্যাণ বেরা নামে এক ব্যক্তিকে।তবে এই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।












Leave a Reply