সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত টোটো চালক, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

দিক্ষিন দিনাজপুর – গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতাঃ – সরকারি বাস ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত হল টোটো চালক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন মোড় এলাকায়। আহত টোটো চালকের নাম মোস্তফা হোসেন বয়স ৬০, বাড়ি গঙ্গারামপুর এর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজরে ধাক্কা লাগে, ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক, দুমড়ে মুচরে যায় টোটো ও কাচ ভেঙে সরকারি বাসের । বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোন সেভিক ভলেন্টিয়ার ছিল না,যার ফলেই এমন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *