২২ শে জানুয়ারি ঘরে ঘরে পাঁচটি প্রদীপ জ্বালানো আহ্বান করলেন রামসেনা কর্মীরা।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ২২ শে জানুয়ারি ঘরে ঘরে পাঁচটি প্রদীপ জ্বালানো আহ্বান করলেন রামসেনা কর্মীরা। হাওড়া শহর জুড়ে বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র বিলি করলেন রামসেনা কর্মীরা রাম মন্দির নিয়ে এমনই উন্মাদনা দেখা গেল হাওড়া বিভিন্ন এলাকায়।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যা তে রাম মন্দিরের উদ্বোধন হবে। এই রাম মন্দির উদ্বোধন কে সামনে রেখে রাম মন্দিরের পক্ষ থেকে রাম সেনারা পথে নেমে পড়েছে। নিমন্ত্রণ পত্র নিয়ে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। এলাকার সকল বাড়িতে এই নিমন্ত্রণপত্র তাদের হাতে দিচ্ছেন। তার সঙ্গে দিচ্ছেন রাম মন্দিরের প্রসাদ ও অনুরোধ জানাচ্ছেন প্রত্যেক বাড়িতে যেন ২২ জানুয়ারি সন্ধ্যার সময় পাঁচটি করে প্রদীপ তারা জালায়। রামের অনুরাগী ও ভক্তরা এটাতো অবশ্যই করবেন এর সঙ্গে আরও বলছেন যে কাছাকাছি যে রাম মন্দির রয়েছে সেখানে সকালে পুজোর ব্যবস্থা করা হয়েছে, সকল এলাকাবাসীর সেখানে আমন্ত্রণ রাম পুজো দেখার জন্য। এই অনুরোধ নিয়ে প্রত্যেক বাড়ির সঙ্গেই কথা বলছেন রাম ভক্ত সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *