
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে এদিন বালুরঘাটে মিছিল ভারত মুক্তি মোর্চার। এদিন বালুরঘাট শহরে মিছিল শেষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবণের সামনে অবস্থান বিক্ষোভ করে এই সংগঠনের নেতা কর্মীরা।
আন্দোলনকারীদের কথায়, নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ ভোটদান পর্বে বৈদ্যুতিন ভোট যন্ত্র বা ইভিএম ব্যবহার করে কারচুপি করা যেতে পারে। সেক্ষেত্রে মানুষের ভোটাধিকার প্রয়োগ অর্থাৎ মতদান ব্যহত হয়। সেকারণে ইভিএম বাতিল করে ভোট গ্রহন করা হোক ব্যালট বাক্সে। এনিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করছেন। লোকসভা ভোটে আগে এই দাবি জোরালোভাবে তুলে ধরতে সরব হয়েছে তাদের সংগঠন।
ভারত মুক্তি মোর্চার জেলা প্রভারী ফিলিপ সোরেন জানান, এদিন ১৬ জানুয়ারি এনিয়ে বিভিন্ন জেলাতে মিছিল কর্মসূচি পালিত হয়েছে। পরবর্তী ৩১ জানুয়ারি তারা দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে তাদের কর্মসূচি পালন করবেন।












Leave a Reply