স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস কে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২২ তারিখ অযোধ্যা রাম মন্দিরের দ্বার উদঘাটন। ওপর দিকে বাংলায় শাসকদল তৃণমূলের সংহতি দিবস উপলক্ষ্যে যাতে কোনো সাম্প্রদায়িক সমস্যা না হয়। তার জন্য দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস কে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। চিঠির মূল বিষয় হলো, আগামী ২২ তারিখ ঐ বিশেষ দিন রাজ্যে’ অযোধ্যা রাম মন্দির’ প্রতিষ্ঠা ও তৃণমূলের ‘সংহতি দিবস’এই দুই কর্মসূচি জন্য কোনো রকম অশান্তি বা আইন শৃংখলা অবনতির বাতাবরণ তৈরি যাতে না হয় সেই বিষয় টা সুনিশ্চিত করণ করার জন্য চিঠি দিলেন তমলুকের সাংসদ ও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *