
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকে রানাঘাট মহাকুমা হাসপাতালে চালু হল এই পরিষেবা। এ দিন ল্যাপারোস্কপির মাধ্যমে এক মহিলার গলব্লাডারের স্টোন সফল ভাবে বের করা হয়। কৃষ্ণনগর জেলা হাসপাতালের পাশাপাশি রানাঘাট মহকুমা হাসপাতালেও এখন থেকে ল্যাপরোস্কপি পরিষেবা মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন কেবলমাত্র কৃষ্ণনগর জেলা হাসপাতালেই এই পরিষেবা মিলত। দীর্ঘদিন ধরেই রানাঘাট মহকুমা হাসপাতালে ল্যাপারোস্কপি চালুর দাবি উঠছিল। আগামী দিনে বিনামূল্যে এই অপারেশনের জন্য জেলার একাংশের বাসিন্দাদের কলকাতার সরকারি হাসপাতালে ছুটতে হবে না। শুক্রবার প্রায় আধঘন্টার ল্যাপারোস্কপি করে ডলি বিবি নামে এক মহিলার গলব্লাডারের স্টোন বের করা হয়। অস্ত্রপচারটি করেন হাসপাতালের শল্য চিকিৎসক অরূপ মোহন্ত।












Leave a Reply