সাত সকালে নন্দাইগাজনে লাইনচ্যুত মালগাড়ি,হাওড়া-খড়্গপুর আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত,দুর্ভোগ ট্রেন যাত্রীদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে লাইনচ্যুত মালগাড়ি,ফলে হাওড়া-খড়্গপুর আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত,দুর্ভোগ দেখা দিয়েছে ট্রেন যাত্রীদের মধ্যে, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নন্দাইগাজনে, সূত্রে জানা গিয়েছে এই দিন হাওড়া থেকে খড়গপুরগামী একটি মালগাড়ি হঠাৎই মাল গাড়ির মাঝের বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়, যার ফলে ব্যাপক ক্ষতি হয় লাইনের, ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়ে যায়, ইতিমধ্যেই রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করছে, ঘন্টাখানেকের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *