
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – জেলার বিখ্যাত গোবিন্দভোগ (চিনি আতপ) চাল পাঠানো হল অযোধ্যায়। বালুরঘাটের বিজেপি সাংসদের উদ্যোগে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি গাড়িতে এই চাল পাঠানো হয় আনুষ্ঠানিকভাবে। মোট ১ হাজার ১ কিলো চাল রয়েছে সেখানে।
সাংসদ সুকান্ত মজুমদার জানান, আমাদের জেলার এই চাল বিখ্যাত। এই চাল বিশেষ খিচুড়ি রান্নার অন্যতম। দেশের বিভিন্ন জায়গা থেকে দান সামগ্রী পাঠানো হচ্ছে। এখান থেকে এই চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।












Leave a Reply