আসামের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাহুল গান্ধীকে বিজেপি সমর্থকরা বাধা দেয় বলে কংগ্রেসের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- আসামের একটি মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় রাহুল গান্ধীকে বিজেপি সমর্থকরা বাধা দেয় বলে কংগ্রেসের অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মন্দির, মসজিদ ও গির্জাতে প্রার্থনা করে অভিনব প্রতিবাদ জানালো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের কর্মীরা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর আই এন টি ইউ সি সভাপতি রতন কুমার সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারী সত্যজিৎ মজুমদার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *