
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি,ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ শে জানুয়ারি সোমবার বিকেল পাঁচটার সময় পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা মিতালী সংঘ ক্লাবের মাঠে সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মোট পাঁচটি লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে জেলা বিজেপির তরফে জানানো হয়েছে,ইতিমধ্যেই মাঠ পরিদর্শন করলেন জেলা নেতৃত্ব, তবে আগামী ২৯শে জানুয়ারি আমাদের লক্ষ্য থাকবে ওই সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সেই দিকে।












Leave a Reply