কেউদিজাম্বনিতে তৃনমূলের তরফে রিভিউ মিটিং ও স্থানীয় ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২ নম্বর করসা অঞ্চলের কেউদিজাম্বনিতে তৃনমূলের তরফে রিভিউ মিটিং এর আয়োজন করা হয় বৃহস্পতিবার,এই দিন বেলা ১টা নাগাদ উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্তকর্মা দক্ষ নির্মল ঘোষ,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,ব্লক যুব সভাপতি মানষ নায়েক সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা,পাশাপাশি স্থানীয় সবুজ সংঘ ক্লাবের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে,জানা গিয়েছি এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্ত দান করেন। পাশাপাশি এই দিন এলাকার শতাধিক দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *