
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩রা ফেব্রুয়ারি: – বাড়ির পোষ্যকে বাঁচাতে গিয়ে দিনের আলোয় শেয়ালের হামলায় গুরুতর জখম এক গৃহবধূ। শুধুমাত্র ওই গৃহবধূ নয় শিয়ালের হামলায় আহত সুমন সরদার (১৪) এক কিশোর। এর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় সাবিত্রী চৌধুরী (৩৮) নামে ওই গৃহবধূ বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। ঘটনার জেড়ে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
ওই গৃহবধুর পরিবার সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে বাড়ির মধ্যে ছাগল বাধা ছিল সেই ছাগলকে আক্রমণ করতে আসে একটি শিয়াল। সেই গৃহপালিত ছাগলকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় ওই গৃহবধু। এরপর ওই রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে বালুরঘাট জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় মাঝেমধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। দিনের আলোয় বাড়ির ভেতরে ঢুকে শিয়াল যদি এভাবে মানুষকে আক্রমণ করে তাহলে বাড়ির ছোট বাচ্চাদের বাইরে বের করা মুশকিল হয়ে পড়বে। আজকের এই ঘটনার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি।












Leave a Reply