বালুরঘাট স্টেডিয়াম কে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ত্রিশে জানুয়ারি তারিখে বালুরঘাট স্টেডিয়ামে সুবিধা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর বালুরঘাট স্টেডিয়াম কে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক বিজিন কৃষ্ণ , অতিরিক্ত জেলাশাসক এবং বালুরঘাটের মহকুমা শাসক বালুরঘাট স্টেডিয়াম পরিদর্শন করলেন। বালুরঘাট স্টেডিয়ামকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনতে যে সমস্ত অতি দ্রুত নাওয়ার নির্দেশ দেন জেলাশাসক। আগামী সাত আট দিনের মধ্যেই স্টেডিয়াম কে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা যাবে বলে জেলা শাসকের আশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *