কন্যাশ্রীর একাউন্ট থেকে উধাও ২০ হাজার টাকা। ঘটনায় সাইবারক্রাইম থানার দ্বারস্থ তপন এলাকায় বাড়ি কন্যাশ্রী ও তাঁর পিতা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তপনের বালাপুরে বাড়ি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শিখা কর্মকার তাঁর একাউন্টে গত ২০ ডিসেম্বর কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা ঢোকার ম্যাসেজ পান। অভিযোগ পরবর্তীতে ১৫ জানুয়ারী একাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন যে সেখান থেকে ২০ হাজার টাকা উধাও। ঘটনায় প্রথমে ব্যাংক ও তারপর সোমবার সরাসরি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে সাইবারক্রাইম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *