
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। জানা গেছে ওই পরীক্ষার্থীর নাম রোহিত কিস্কু। সে বালুরঘাট নালন্দা হাই স্কুলে পড়াশোনা করে। এবারে মাধ্যমিক পরীক্ষায় তার সিট পড়েছিল বালুরঘাট হাই স্কুলে। আজ সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। পরীক্ষার হলে পৌঁছেই রোহিত অসুস্থ হয়ে পড়ে এবং তার হাত পা কাঁপছিল। ওর জ্বরও ছিল। কালবিলম্ব না করে বালুরঘাট হাই স্কুল কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সে ইতিহাস পরীক্ষা বালুরঘাট হাসপাতাল থেকেই দেয়। রোহিতের মা পম্পা পাহান জানালেন, “গতকাল অর্থাৎ রবিবার থেকে ছেলের শরীর খারাপ। ওর জ্বর এবং গা-হাত-পা তে প্রচন্ড ব্যথা। ওই জ্বর নিয়ে আজকে পরীক্ষা দিতে যায় কিন্তু পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড অসুস্থ অনুভব করায় বিদ্যালয় এর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়। দিনের শেষ পরীক্ষাটুকু সে বালুরঘাট হাসপাতাল থেকেই দেয়। ও যদি সুস্থ অনুভব করে তাহলে সে বাকি পরীক্ষাগুলো বালুরঘাট হাই স্কুল থেকে দেবে। অন্যথায় ও বাকি পরীক্ষাগুলো বালুরঘাট হাসপাতাল থেকে দেবে।”
বাইট পম্পা পাহান অসুস্থ ছাত্রের মা












Leave a Reply