
দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ৬ ফেব্রুয়ারি:- সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা জেলাশাসকের কাছে প্রদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । টাকা দেওয়ার পরেও সেই রাস্তা এখনো বেহাল অবস্থায় রয়েছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সোমবার ওই গ্রামের বাসিন্দারা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। তাদের অভিযোগ, সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম বলেই রাস্তার কাজ করছে না জেলা পরিষদ।
এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন তৃণমূল নোংরা রাজনীতি করছে আমি সংসদ তহবিল থেকে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে কিন্তু রাস্তা এখনো হয়নি। রাস্তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে
এ বিষয়ে জেলা পরিষদের সহ-সভাধিপতি অম্বরিশ সরকার বলেন এ ধরনের অভিযোগ একেবারে ভুল ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে।












Leave a Reply