
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবীর এক নাবালিকা কে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মৌন ধিক্কার মিছিল বিজেপির। এদিন বালুরঘাট শহরে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই মৌন মিছিল করা হয়।
গঙ্গারামপুর মহকুমা আদালতের অভিযুক্ত ওই সরকারি আইনজীবী প্রতুল মৈত্র পাবলিক প্রসিকিউটারের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অপহরণের মামলায় ভিকটিম ওই নাবালিকাকে কথা বলার নাম করে পাবলিক প্রসিকিউটর প্রতুল মৈত্র অফিস ঘরে তার শ্লীলতাহানি করে। পকসো মামলায় অভিযুক্ত ওই আইনজীবীকে বংশীহারী থানার পুলিশ গ্রেপ্তারের পর দুইদিন পুলিশি হেফাজতের পর বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। আগামী ২০ ফেব্রুয়ারি তাকে আবার আদালতে তোলা হবে।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে আইন আইনের পথে চলবে জানানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত প্রতুল মৈত্র এর বিরুদ্ধে তৃণমূল দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিজেপির অভিযোগ। পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে এদিন মৌন ধিক্কার মিছিল করা হয় বিজেপির পক্ষ থেকে।












Leave a Reply