পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেচোগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মেচোগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহির। জানা যায় পাঁশকুড়া থেকে কোলসরের দিকে যাচ্ছিল বাইকটি, মেচোগ্রাম বাস স্ট্যান্ড পেরিয়েই কিছুটা দূরে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা বাইকটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর, এই ঘটনায় ওই বাইক আরোহীর সঙ্গে থাকা আরও এক জনকে আশঙ্কা জনক অবস্থায়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়, পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা স্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত যুবকের পরিবারে। জানা মৃত যুবকের নাম কৌশিক মাইতি, এবং আহত যুবকের নাম রাজু মাইতি, দুজনের বাড়ি কোলসরে।
,হাওড়া ও কলকাতাতে সোনার শোরুমে কাজ করে, আজ সকালেই বাড়ি এসে ছিল কৌশিক, বিকেলে পাড়ার এক ভাইকে সঙ্গে নিয়ে পাঁশকুড়া গিয়ে ছিল ফেরার পথে এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *