
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – শিশু শিক্ষা কর্মসূচির অধীনে বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে একাধিক শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। যেখানে শতাধিক শিক্ষিকা নিযুক্ত রয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকা সেইসব শিক্ষিকাদের জানানো সহ পাঠদানের উন্নতি পর্যালোচনা করতে বৈঠক আয়োজিত হলো বালুরঘাটে। শুক্রবার বিকেলে পুরসভার সুবর্ণতট সভাকক্ষে শহরের এসএসকে শিক্ষিকারা উপস্থিত হয়েছিলেন। যেখানে তারা পুরপ্রধান এমসিআইসি সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এদিনের বৈঠকে শিক্ষিকাদের সুবিধা অসুবিধা সম্পর্কে বিশদে আলোচনা হয়েছে।












Leave a Reply