শুক্রবার সকালে বালুরঘাটের ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা আনন্দ উৎসবে মেতে উঠলেন

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পে সাধারণদের জন্য ৫০০ টাকা এবং তফশিলি জাতিভক্ত মহিলাদের জন্য ২০০ টাকা বৃদ্ধি করেছে। তাই শুক্রবার সকালে বালুরঘাটের ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা আনন্দ উৎসবে মেতে উঠলেন। এদিন ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরীর নেতৃত্বে মহিলারা নিজেদের মধ্যে আবির খেলে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। মিড ডে মিল প্রকল্পে ভাতার বৃদ্ধির কারণে ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *