
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- লোকসভা নির্বাচনের প্রাকমূহুর্তে জনসংযোগ কর্মসূচীতে জোড় দিচ্ছে গেরুয়া শিবির। বালুরঘাটে মোদি ঝড় তুলতে মাঠে নেমেছেন খোদ বিধায়ক অশোক কুমার লাহিড়ী। এদিন তারই অঙ্গ হিসেবে বালুরঘাটের ১৪ নম্বর জেলা পরিষদ আসনের বিনশিরা পঞ্চায়েতের তিওর এবং জোততিওর এলাকায় গ্রাম চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি গ্রামবাসীদের সামনে তুলে ধরেছেন বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন অশোকবাবু। পাশাপাশি বালুরঘাটের উন্নয়নে তৃণমূল সরকার যে অপারক সেই বিষয়টিও তুলে ধরেন তিনি।












Leave a Reply