নজর কাড়ছে পটাশপুরের পঁচেট ডি’লাইট ক্লাবের সরস্বতী পূজার মন্ডপ ‘রাজ কুটির’।

পটাশপুর-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দুর্গাপুজোর সেরা মন্ডপ গুলিকেও টেকা দেবে পটাশপুরের সরস্বতী পুজোর মন্ডপ ‘রাজ কুটির’। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পঁচেট ডি’লাইট ক্লাবের পুজো এবছর ১৯ তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম ‘রাজ কুটির’। পঁচেটগড় রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে এই থিম। এছাড়াও দর্শকদের নজর কাড়ছে থিমের সঙ্গে মানানসই অনন্য সুন্দরী প্রতিমা। সকাল থেকে মন্ডপে স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকাবাসীদের ভিড় চমকপ্রদ। ক্লাব কর্তৃপক্ষের দাবি বিগত বছর গুলির মতো এবছরও তাদের মন্ডপ দুর্গাপুজোর সেরা মন্ডপ গুলিকে টেকা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *