পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তে সারা ভারত তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।

কাঁথি-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা আই এন টিটি ইউসি এর পক্ষ থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন। রাজ্য আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে একাধিক উন্নয়ন মূলক কাজকর্ম করে চলছেন। এখানে তিনি এসেছেন পূর্ব মেদিনীপুর জেলার ৪২ টা মৎস্য খটিতে “সমুদ্র সাথী” প্রকল্পের বাস্তব রূপায়ণ করার জন্য। তমলুক ও কাঁথি লোকসভার প্রার্থী কে হবে জিজ্ঞেস করলে তিনি বলেন সবকটি লোকসভা কেন্দ্রেই প্রার্থী মমতা ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *