চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর , ১৬ ফেব্রুয়ারী ——- চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ডাঙ্গা এলাকায়। ঘটনার পরেই মূল অভিযুক্ত শঙ্কর দাসকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রের খবর অনুযায়ী, ঐদিন বিকেলে তৃতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী এলাকাতেই টিউশন পড়তে গিয়েছিল। সেখান থেকেই বাড়িতে এসেছিল খাতা নেবার জন্য। যে সময় প্রতিবেশী ওই ব্যক্তির খপ্পরে পড়ে যায় ছোট্ট ওই স্কুল ছাত্রী। ভালো চকলেট দেওয়ার নাম করে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোপের ভেতরে ডেকে নিয়ে যায় ছোট্ট ওই শিশুটিকে। যেখানেই অভিযুক্ত শঙ্কর দাস তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুটির চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে উলঙ্গ অবস্থায় ধরে ফেলা হয় শংকর দাস কে। ঘটনার খবর বালুরঘাট থানার পুলিশকে দেওয়া হলে এলাকায় পৌঁছে অভিযুক্ত শংকর দাস কে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *