
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকাল পনে দশটা থেকে পরীক্ষা শুরু হবে। তার আগে সকাল সাড়ে আটটা থেকেই বালুরঘাটের বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে৷ এবারে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ১৩ হাজার ১১৪ জন। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫ হাজার ৬৮১ জন। এবং মহিলা পরীক্ষার্থী ৭ হাজার ৪৩৩ জন। এবারেও পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মোট পরীক্ষা কেন্দ্র ৪৮ টি। যার মধ্যে ১০ টি মূল কেন্দ্র।












Leave a Reply