বালুরঘাটে ফ্লো-২৪ নামক আর্ট ফেস্টের শুভারম্ভ হলো আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা, ১৭ ফেব্রুয়ারি :- আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভারম্ভ হলো আতস শিল্প গোষ্ঠী আয়োজিত বালুরঘাট আর্ট ফেস্টের। শনিবার আতসের পক্ষ থেকে বালুরঘাট শহরের ফ্রেন্ডেস ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকায় একটি আলপনা প্রতিযোগিতায়র আয়োজন করা হয়।

বাঙ্গালী পরিবার গুলিতে আলপনা একটি বিশেষ অংশ। আর আলপনার ঐতিহ্য ধরে রাখতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট শহরের আতস শিল্প গোষ্ঠী। আট থেকে আশি সকলের একত্রিত হয়ে একটু অন্য ভবে আলপনাকে উদযাপন করতে এই প্রতিযোগিতার আয়োজন করে আতস। গ্রাম বাংলার ঘরের শিল্পকে সকলের সামনে তুলে ধরার লক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়। নবীন ও প্রবীণ প্রজন্মের এক মেলবন্ধন সৃষ্ট করার উদ্যেশ্য নিয়ে এদিন এই প্রতিযোগিতার আয়োজন করে আতস শিল্প গোষ্ঠী।
Byte নেপাল দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *