বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর-গঙ্গারামপুর:- বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে মৃত শ্রমিকের নাম আমিনুল মিয়া(২৮)। বাড়ি তপন ব্লকের 3নং হযরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায় চলছে বিল্ডিং নির্মানের কাজ। এদিন JCB দিয়ে চলছিল মাটি খোঁড়ার কাজ। সেইসময় আমিনুল মিঞা নামে ওই ব্যক্তি মাটি খোঁড়ার কাজের নির্দেশিকা দিচ্ছিলেন। সেইসময় পাশে থাকা একটি দেওয়াল ভেঙে চাপ পরে ব্যক্তি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।পরে JCB দিয়ে মাটি খুঁড়ে ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় ফুলবাড়ী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *