বাড়ি ফাঁকা থাকার সুযোগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ৪৫ বছরের ব্যক্তি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বাড়ি ফাঁকা থাকার সুযোগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক ৪৫ বছরের ব্যক্তি। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ দায়ের হতেই বালুরঘাট থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এ দিন ধৃতকে বালুরঘাট আদালতে পাঠানো হয়।
জানা গেছে, পেশায় দিনমজুর বাবা-মা কাজে যাওয়ায়, গতকাল দুপুরে নাবালিকা ওই কিশোরী একাই বাড়িতে ছিলেন। ওই সময় প্রতিবেশী ওই অভিযুক্ত ব্যাক্তি বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে, মুখ গামছা দিয়ে বেঁধে নাবালিকাকে ধর্ষণ করে। এই ঘটনার পরে ওই নাবালিকা ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে। এরপরেই পালিয়ে যায় ওই ব্যক্তি। গতকাল সন্ধ্যায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার তবে। পুলিশের অভিযোগ হয়েছে এই খবর শুনে ওই অভিযুক্ত ব্যক্তি ভিন রাজ্যে পালানোর ছক কষে। তবে পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে ওই ব্যক্তির পিছু নিয়ে তাকে পাকড়াও করে। কিশোরীর শারীরিক পরীক্ষা করানোর পাশাপাশি বালুরঘাট আদালতে গোপন জবানবন্দীর জন্যে পাঠিয়েছে। ধৃতকেউ এদিন বালুরঘাট আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *