
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভর দুপুরে ফিল্মি কায়দায় চুরি করতে এসে ধরা পড়লো দুষ্কৃতীরা। পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুরের। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়ায় ৫ জন ব্যক্তি। সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় । দূর থেকে সিমতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়িকে ধাওয়া করে ধরে ফেলে। তিন জনকে ধরতে পারলেও বাকি দুজন পলাতক। তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। খবর পাওয়ার ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আছে পুলিশ। পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভরদুপুরে ফিল্মি কায়দা এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।












Leave a Reply