রাশিয়ায় পূর্ব মেদিনীপুর জেলার দুই পরিযায়ী শ্রমিকের তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে মৃত্যু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাশিয়ার উজবেকিস্তানে তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে পূর্ব মেদিনীপুর জেলার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। মৃত দুই পরিযায়ী শ্রমিক হল হলদিয়ার রাজনগর গ্রামের বাসিন্দা সইফুদ্দিন মাইতি, যার বয়স আনুমানিক ২৯ বছর এবং কাঁথি রামনগরের রাজীব করণ, যার বয়স আনুমানিক ৩২ বছর,পূর্ব মেদিনীপুর জেলার দুই পরিযায়ী শ্রমিক রাশিয়ার উজবেকিস্তানে এন্টার ইঞ্জিনিয়ার নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন। সূত্রে আরো জানা গিয়েছে ওই তুষার ঝড়ে সূত্রে জানা গিয়েছে মোট ১২ জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে।এই ঘটিনায় জেলার ওই দুই পরিবারের মধ্যে নেমে আসে শোখের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *