ব্যাংক কতৃপক্ষ ভাড়া না দেওয়ায় ব্যাংকের গেটে তালা লাগিয়ে দিলো ঘর মালিক।

বালিঘাই-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে বাকি ব্যাংকের ঘরভাড়া, বার বার ব্যাংক কতৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিলো ঘর মালিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ঐ জায়গায় ভাড়া নিয়ে চলতো ইন্ডিয়ান ব্যাংক। জায়গার মালিক চিদানন্দ পাত্র জানিয়েছেন ৩১/০৭/২০ সাল থেকে ৩ বছর ৭ মাস ব্যাংক থেকে ভাড়া পাইনি। বার বার ব্যাংক ম্যানেজারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই আজ বাধ্য হয়ে ব্যাংকে তালা লাগিয়েছি। ২০২০ সালের পর থেকে নতুন করে ব্যাংক কোনো এগ্রিমেন্ট ও করেনি। এদিন ব্যাংকের সামনে কয়েকশো গ্রাহক এসে ভিড় করে। ব্যাংক পরিষেবা বন্ধ হওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তবে এবিষয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে ঘটনাস্থলে এসে পৌছায়। পুলিসি মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *