
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে মারা গেলেন বালুরঘাটের এক শ্রমিক। খিদিরপুর বৈদ্যনাথ পাড়ার বাসিন্দা মনোরঞ্জন কবিরাজ বন্ধুবান্ধবদের সঙ্গে শ্রমিকের কাজ করতে ব্যাঙ্গালোরে গিয়েছিল সেখানে বৃহস্পতিবার তিনি মারা যান। প্রাথমিকভাবে মানসিক দুশ্চিন্তায় তিনি স্ট্রোক এটাক করেছেন বলে জানা গিয়েছে, বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে মৃত ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে তিনি বালুরঘাটে দিদির বাড়িতেই থাকতেন সেখান থেকেই কাজ করতে মনিপুর গ্রামের কয়েকজনের সঙ্গে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শারীরিক অসুস্থতা বোধ করলে বন্ধুরা তাকে মাথায় জল দিতে বলে তারপরেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান অবশেষে তাকে হাসপাতালে নিয়ে গেলে মাঝ রাস্তায় তিনি মারা যান হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন ঘরের ছেলের মৃতদেহ ভিন রাজ্য থেকে বাড়িতে নিয়ে আসার আকুতি পরিবারের সদস্যদের মুখে। শেষবারের জন্য তরতাজা যুবককে দেখার আর্জি পরিবারের।












Leave a Reply