জেলার হজ প্রশিক্ষণ শিবির ২০২৪ অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : জেলার হজ প্রশিক্ষণ শিবির ২০২৪ অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে। দক্ষিণ দিনাজপুর জেলা D O M A এর পরিচালনায় বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে আজ শনিবার আনুমানিক সকাল ১১ টা নাগাদ অনুষ্ঠিত হলো জেলার হজ প্রশিক্ষণ শিবির ২০২৪। এই প্রশিক্ষণ শিবিরে কলকাতা থেকে আগত মাওলানা আশরারুল হক প্রশিক্ষণ প্রদান করেন। D O M A এর আধিকারিকদের তরফ থেকে জানা গেছে এবছর দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ৮৫ জন হজযাত্রী যাচ্ছেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বংশীহারী সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক সুব্রত বল মহাশয়,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ। এই প্রশিক্ষণ শিবির নিয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বংশীহারীর BDO সুব্রত বল মহাশয় কি জানালেন তা শুনে নেব..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *