নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিসে আগুন,অভিযোগ তৃণমূলের দিকে, উত্তেজনা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের আমদাবাদ এলাকায় বিজেপির পার্টি অফিস পোড়ানো কে কেন্দ্র করে উত্তেজনা। পোড়ানো হয়েছে শুভেন্দু অধিকারী ছবি সহ ব্যানার ফেস্টুন। এছাড়াও পোড়ানো হয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ সুকান্ত মজুমদারের ছবি ব্যানার ফ্ল্যাগ ও ফেস্টুন। ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে তোলা হয়েছে। গত শনিবার নন্দীগ্রামের আমদাবাদ ১৮৯ নম্বর বুথে বিজেপি নেতা মেঘনাথ পাল সহ বিজেপির একাধিক কর্মী নেতৃত্বরা একটি মিটিং করছিল। রাতে মিটিং করে ফিরে আসার পর বিজেপি পার্টি অফিসে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ করে সমস্ত কিছু পুড়িয়ে দেয় লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ বিজেপির। লোকসভা ভোটের আগে এলাকা দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস এই ভাবে হামলা শুরু করেছে, অভিযোগ বিজেপির। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বলছেন বিজেপির গোষ্ঠী কোন্দোলের জেরে এই ধরনের অগ্রিম সংযোগ হয়েছে। তৃণমূলের দিকে মিথ্যে অভিযোগের আঙুল তুলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *