ফের পুরনো মুখেই আস্থা রাখল বিজেপি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফের পুরনো মুখেই আস্থা রাখল বিজেপি। ফের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন সুকান্ত মজুমদার। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরম্যান্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এদিকে গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আশ্বাস দিয়েছিল সুকান্ত। এবার কেন্দ্রের তরফে সেই আভাসের সিলমোহর দিল। এদিকে প্রার্থী ঘোষণা হতেই উচ্ছাস শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে। এদিন জেলা বিজেপি কার্যালয়ের সামনের দেওয়ালে সুকান্তের নামে দেওয়াল লিখন করলেন বিজেপি নেতৃত্বরা। ঢাক বাজিয়েও উল্লাস করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *