চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  “স্বাস্থ্যই সম্পদ”এই বার্তাকে সামনে রেখে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের বিদ্যাসাগর মঞ্চে চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়,এই দিন যার আনুষ্ঠানিকভাবেই শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার,ব্যবসায়িক সমিতির সভাপতি জয় প্রকাশ লোধা,সম্পাদক অভিজিৎ খান ও দেবাশীষ মূলা,সমর দত্ত গোরাচাঁদ দে সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা,জানা গিয়েছে এই শিবিরে প্রায় ছয় শতাধিক এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন,এইদিন এমনটাই ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *