দক্ষিণ দিনাজপুর জেলার তপন চৌপথীতে তৃণমূলের তরফে সভা শেষে সাধারণ মানুষদের জন্য গান শোনান সায়নি ঘোষ।

নিজস্ব সংবাদদাতা, তপন, ৪ মার্চ :-  লোকসভার দামামা বেজে গেছে৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ও বিগ্রেড সমাবেশকে সামনে রেখে জেলা জুড়ে একাধিক সমাবেশ ও সভার ডাক দিয়েছে তৃণমূল। জেলার বিভিন্ন প্রান্তে বৈঠক ও সভা করবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নি ঘোষ ও মহিলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ঘোষ। সোমবার থেকে সেই সভা শুরু হল। এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন চৌপথীতে তৃণমূলের তরফে সভা করা হল৷ সভায় উপস্থিত যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নি ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এদিনের সভা শেষে সাধারণ মানুষদের জন্য গান শোনান সায়নি ঘোষ। গানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে তৃণমূলের পাশে থাকার আবেদন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *