
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর: বিয়ের এক বছরের মাথায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে মৃত গৃহবধূর নাম পূজা পুজোহর (১৮)। বাড়ি মালদা জেলার বামনগোলা মদনাবতি এলাকায়।মৃতের পরিবার সুত্রে খবর এদিন সন্ধ্যায় রান্না করতে গিয়ে আগুনে লাগে গৃহবধূর। বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসতেই গৃহবধূকে উদ্ধার নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply