বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সিসিইউ অ্যাম্বুলেন্সের শুভ উদ্ধোধন করলেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট, ৭ মার্চ: বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে অত্যাধুনিক সিসিইউ অ্যাম্বুলেন্সের শুভ উদ্ধোধন করলেন। এদিন ফিতে কেটে অ্যাম্বুলেন্সের উদ্ধোধন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য পুর প্রতিনিধিরা। এদিন পুরসভা চত্বরে সিসিইউ অ্যাম্বুলেন্সের শুভ উদ্ধোধন করা হয়৷ প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার তরফে পুর হাসপাতাল থাকলেও সেখানে সিসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না। এর ফলে সমস্যায় পড়ত সাধারণ মানুষ। অবশেষে পুরসভার তরফে নতুন সিসিইউ অ্যাম্বুলেন্স এর শুভ উদ্ধোধন করা হল। এর ফলে শহরবাসী অত্যাধুনিক পরিষেবা পাবেন বলেই চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন। শুধু হাসপাতাল নয়, শহরবাসীকেও পরিষেবা দিবে এই অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য পুরসভার তরফে একটি নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হবে। সেই নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *