
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট : সাংসদ তহবিল থেকে অর্থ মঞ্জুর করা সত্বেও খোদ সংসদের দত্তক নেওয়া গ্রামের রাস্তা না করার প্রতিবাদে রাস্তাটির প্রতিকি সৎকার করে বিক্ষোভ দেখাল ক্ষুদ্ধ গ্রামবাসিরা। বৃহষ্পতিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চক্রামপ্রসাদ গ্রামে। এই চক্রামপ্রসাদ গ্রামটি কয়েকবছর আগে দত্তক নিয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
ক্ষুদ্ধগ্রামবাসিদের অভিযোগ সাংসদ এই চক্রামপ্রসাদ গ্রামটি দত্তক নেওয়ার পর গ্রামের উন্নয়নের জন্য নানান কাজ যেমন করেছেন। তেমনি এই চক্রামপ্রসাদ গ্রামের বিশ্রামাগার থেকে সুকাহার পর্যন্ত দীর্ঘ কয়েক কি:মি: চলাচলের অযোগ্য রাস্তা পাকা করবার জন্য তার সংসদীয় তহবিল থেকে জেলা প্রশাসনের কাছে প্রায় ৫০ লক্ষ টাকা জমা করলেও আজ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটি তৈরির৷ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করা হয় নি। ক্ষুদ্ধ গ্রামবাসিদের অভিযোগ অথচ এই রাস্তা দিয়ে এই চক্রামপ্রসাদ গ্রামের পাশাপাশি এর আশাপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র এই এবড়ো ত্থেবড়ো রাস্তাটির উপর নির্ভরশীল। বছরের অন্য সময় এই রাস্তা দিয়ে চলাচলে যেমন দুষ্কর। তেমনি বর্ষায় মানুষের দুর্ভোগ আরো বাড়ে একহাটু কাদা থাকায় হামেশায় বাসিন্দাদের দুর্ঘটনার শিকার হতে হয়।রাস্তা না থাকায় গ্রামে এম্ব্যুলেন্স ঢুকতে চায় না।যার ফলে এলাকার গ্রামগুলিতে গর্ভবতী মায়েদের প্রসব করাতে হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তাতেই কোন কোন সময় প্রসব হয়ে যায়। ক্ষুদ্ধ গ্রামবাসিদের আরো অভিযোগ এই নিয়ে জেলা প্রশাসন ও স্থানিও বিডিওর কাছে বার বার আবেদন জানিয়েও আজ পর্যন্ত কোন লাভ না হওয়ায় তারা বাধ্য হয়ে আজ এই রাস্তার প্রতিকি সৎকার করে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছেন।
এখন দেখার সামনেই ফের লোকসভা ভোট তার আগে জেলা প্রশাসনের টনক নড়ে কিনা।












Leave a Reply