ময়নার রাধাবল্লভচকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন! অসুস্থ ৪ জন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের গোকুল নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভচক গ্রামে বলরাম দাসের বসতি বাড়ি এবং দোকানে ভয়াবহ আগুন! জানা যায়, ওই বাড়িতে একটা মুদিখানা দোকান ছিল এবং ডিজেল ও পেট্রোল মজুত ছিল তবে আগুনটা কিভাবে লাগলো সঠিক এখনো জানা যায়নি। গ্রামবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পারেন চারজন গ্রামবাসী ঘটনার স্থলে এসে পৌঁছায় ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার কাজল দত্ত এবং বিশাল পুলিশ বাহিনী। তবে কিভাবে আগুনটা লাগল তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *