
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – দেশ জুড়ে আজকেই প্রধানমন্ত্রী সি এ এ লাগু করতে চলেছে বলে সংবাদ মধ্যমের খবরে তোলপাড়। সেই আবহে আজ বিকেলে বালুরঘাটে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আগেই আশ্বাস দিয়েছিলেন এই আইন লাগু করার আমরা আশাবাদি ছিলাম। আমরা আগেই বলেছিলাম এই আইন জারি হলে দেশের কেউ নাগরিকত্ব হারাবেন না, বরং যারা এতদিন অত্যাচারিত হয়ে এদেশে এসেও নাগরিকত্ব পান নি তারা এই আইনের বলে তারা নাগরিকত্ব পাবেন।এ নিয়ে বিরোধীরা যদি চাপ নিয়ে নেয় তবে আমাদের কিছু বলার নেই।তিনি এও বলেন আমার কাছে এসক্রান্ত পাক্কা খবর নেই, আমিও আপনাদের মত সংবাদমধ্যমের মধ্যমে জেনেছি।তবে যতটুকু জানি রাত সাতটার সময় প্রধানমন্ত্রীএকটা গুরুত্বপুর্ন ঘোষনা করবেন।যদিও বিরোধীরা যতই এ নিয়ে যতই মানুষকে ভুল বোঝাক না কেন এতে কোন লাভ হবে না। আমরা আগেও বলেছি এই আইন লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না।বরং তারা আগামী ২০২৯ এ ভোট দিতে পারবে।
আজই সি এ এ নিয়ে তৃনমুল নেত্রী বাংলায় সি এ এ লাগু করতে দেবেন না, এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান সাংবিধানিক আইন মোতাবেক এই আইন লাগু হলে সব রাজ্যকেই তা মেনে চলতে হবে, বলে মন্তব্য করেন।












Leave a Reply